Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
2:23 pm

লিংক কপি করা হয়েছে!

হঠাৎ সেনা মহড়ায় হাজির প্রধানমন্ত্রী, যা করলেন মাঠে গিয়ে

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের সময় তিনি মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান, তাদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একই খাবার গ্রহণ করে চা পান করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের দাবি, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করলেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি, অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত বিষয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।

তিনি একটি রেইড মহড়া, যুদ্ধ পরিস্থিতিতে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, সমরাস্ত্র ব্যবহারের কৌশল এবং বাস্তবধর্মী অনুশীলনের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন। সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথাও বলেন। ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

এক পর্যায়ে প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে বসে চা পান করেন। এতে উপস্থিত সেনাসদস্যদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

পরবর্তীতে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর প্রশিক্ষণ ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে দেশের সেবা করার মানসিকতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...