Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
1:52 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রাজিল সমর্থকের মৃত্যুর খবরে আবেগঘন বার্তা অপূর্বর

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফুটবলকে জীবনের চেয়ে বড় করে না দেখার আহ্বান জানিয়েছেন অভিনেতা।

সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ২১ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং এ নিয়ে বিভিন্ন মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন অপূর্ব। সেখানে তিনি লেখেন, ব্রাজিলের হারের পর কুষ্টিয়ার এক তরুণের মৃত্যুর খবর তাকে ভীষণ কষ্ট দিয়েছে।

তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, খেলাকে বিনোদন হিসেবেই দেখা উচিত। জয় পরাজয় খেলাধুলারই অংশ। প্রিয় দল জিতলে আনন্দ হবে, হারলে খারাপ লাগবে, তবে কোনো খেলাই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না।

অপূর্ব আরও বলেন, একটি দল আজ হারলেও ভবিষ্যতে আবার জিততে পারে, ট্রফিও জিততে পারে। কিন্তু একটি মানুষের জীবন একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ট্রল ও অপমানজনক মন্তব্য থেকেও বিরত থাকার আহ্বান জানান অভিনেতা। তার ভাষ্য, কারও কাছে একটি মন্তব্য হয়তো নিছক মজা, কিন্তু অন্য কারও জন্য সেটি গভীর মানসিক কষ্টের কারণ হয়ে উঠতে পারে।

ফুটবল নিয়ে আবেগ থাকতেই পারে, তবে সেই আবেগ যেন কখনোই ঘৃণা, অপমান বা নিজের কিংবা অন্যের ক্ষতির কারণ না হয় বলেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...