Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
11:53 am

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু অর্জন নিয়েই গর্ব রোনালদোর

বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু অর্জন নিয়েই গর্ব রোনালদোর

সংগৃহীত ছবি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। স্পেনের কাছে পরাজয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপ ট্রফি অধরা থাকলেও জাতীয় দলের হয়ে অর্জন করা সাফল্য নিয়েই গর্ব প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক। তার ভাষায়, দেশের হয়ে ইতিহাস গড়তে পেরেছেন বলেই নিজের ক্যারিয়ার নিয়ে তিনি সন্তুষ্ট।

রোনালদো বলেন, ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অনুভূতি তার কাছে বিশ্বকাপ জয়ের সমান। সেই শিরোপার স্মৃতি সারাজীবন বয়ে বেড়াবেন তিনি।

তিনি বলেন, “আমি ইউরো ২০১৬ জিতেছি। আমার কাছে সেই শিরোপার মূল্য বিশ্বকাপের সমান। সেই স্মৃতি সবসময় আমার সঙ্গে থাকবে। জীবন থেমে থাকে না, আগামীকাল নতুন একটি দিন।”

জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল জিতেছে তিনটি আন্তর্জাতিক শিরোপা। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপাও ঘরে তোলে দলটি।

নিজের অবদান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি সবসময় দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না। তাই নিজের অর্জন নিয়ে আমি গর্বিত।”

তবে শেষ বিশ্বকাপে বিদায় নেওয়ার কষ্টও লুকাননি এই কিংবদন্তি ফুটবলার। তার মতে, দল আরও ভালো খেলতে পারত, কিন্তু প্রতিপক্ষ ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল।

রোনালদো বলেন, “এভাবে বিদায় নিতে অবশ্যই খারাপ লাগছে। তবে আমি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। আমরা ভালো খেলেছি, যদিও আরও ভালো করা সম্ভব ছিল। স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা অন্তত ফাইনালে খেলবে, অথবা খুব কাছাকাছি পৌঁছাবে।”

বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ থাকলেও জাতীয় দলের হয়ে অর্জিত তিনটি আন্তর্জাতিক ট্রফি এবং পর্তুগালের ফুটবল ইতিহাসে নিজের অবদানই ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্ব হিসেবে দেখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...