Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
11:26 am

লিংক কপি করা হয়েছে!

ছেলের সামনে মাকে হত্যা, বাবার শাস্তি চাইল ১২ বছরের শিশু

ছেলের সামনে মাকে হত্যা, বাবার শাস্তি চাইল ১২ বছরের শিশু

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বুন্দিপাড়া স্বজনপুকুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার মিমির (২৮) স্বামী মো. মানিক পেশায় একজন মাংস বিক্রেতা (কসাই)। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় সংসারে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার রাতেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে মানিক রান্নাঘরের খুন্তি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে তার মৃত্যু হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত মানিককে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

নিহতের ১২ বছর বয়সী ছেলে আল আমিন জানায়, গভীর রাতে বাবা-মায়ের ঝগড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দাবি করে, তার বাবা প্রথমে মাকে খুন্তি দিয়ে আঘাত করেন এবং পরে গলা চেপে ধরেন। মায়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটি।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...