Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
11:11 am

লিংক কপি করা হয়েছে!

নেইমারদের বিশ্বকাপ শেষ, এবার মেসিদের সামনে মিসর চ্যালেঞ্জ

নেইমারদের বিশ্বকাপ শেষ, এবার মেসিদের সামনে মিসর চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

বিশ্বকাপে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিদায়ের পর এবার সব নজর বর্তেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। শেষ ষোলোতে আজ মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। জয় পেলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

ব্রাজিলের বিদায় এসেছে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে। শেষ আটে ওঠার লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গিমারাইসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। পরে দ্বিতীয়ার্ধে হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউরোপের দলটি।

১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।

এবার লাতিন আমেরিকার আশা-ভরসার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় দলের কিছু দুর্বলতা সামনে এনে দিয়েছে। বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।

এসব বিবেচনায় আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস কিংবা জিওভান্নি লো সেলসোকে সুযোগ দেওয়া হতে পারে। একই সঙ্গে হুলিয়ান আলভারেজকে আরও স্বাধীন ভূমিকা দিয়ে লিওনেল মেসির ওপর চাপ কমানোর পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, মিসরও দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা আফ্রিকার দলটি মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশকে ঘিরে শক্তিশালী আক্রমণভাগ গড়ে তুলেছে। শৃঙ্খলাবদ্ধ রক্ষণও তাদের অন্যতম শক্তি।

আর্জেন্টিনার সাবেক তারকা সের্হিয়ো আগুয়েরোও মেসিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, আর মিসরের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে সেটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তবে নকআউট পর্বের চাপ সামলে ম্যাচ জয়ের অভিজ্ঞতা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বড় শক্তি। ব্রাজিলের বিদায়ের পর শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার ওপর প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, মিসরের কঠিন পরীক্ষায় মেসিরা কতটা সফলভাবে উতরে যেতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...