দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। একই দাম আজও দেশের জুয়েলারি দোকানগুলোতে বহাল রয়েছে।
সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা।
এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব অনুমোদিত জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।