Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
2:49 pm

লিংক কপি করা হয়েছে!

খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ

খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে সোমবার (৬ জুলাই) তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ।

রোববার দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার রাজধানী তেহরানে মূল জানাজা ও শেষযাত্রা উপলক্ষে আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার ঘোষিত সূচি অনুযায়ী, তেহরানে জনসাধারণের অংশগ্রহণে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সময় মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে।

এ ছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে সাময়িকভাবে স্থগিত রাখা হবে। ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।

সরকারি সূচি অনুযায়ী, সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার কুম শহরে, বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের ইমাম রেজা মাজারে অনুষ্ঠিত হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...