Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
12:45 pm

লিংক কপি করা হয়েছে!

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

সংগৃহীত ছবি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ।

রোববার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্টে বিজিবির মাধ্যমে তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

ফিরে আসা ব্যক্তিদের একজন ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের তামিলনাড়ুতে যান তারা। সেখানে বাসাবাড়ি, গার্মেন্টস ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের ৬ থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়।

তিনি আরও জানান, সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের প্রথমে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...