Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
3:26 pm

লিংক কপি করা হয়েছে!

নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৩

নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৩

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন এবং নানি বিউটি বেগম। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানে ধাক্কা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সোনাগাজীর একটি হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

এরপর পরিবারের সদস্যরা নবজাতকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সোনাগাজীর বাড়িতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, দ্রুতগতিতে আসা অ্যাম্বুলেন্সটি পিকআপে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন আহত হন। নবজাতকের মা মনোয়ারা বেগমও অ্যাম্বুলেন্সে ছিলেন, তবে তিনি অক্ষত রয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। ইউটার্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...