Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 5 July, 2026,
3:16 pm

লিংক কপি করা হয়েছে!

বরিশালে এমডিকে মারধরের অভিযোগ, স্ট্যাম্প ও চেকে জোর করে স্বাক্ষর; মামলা

বরিশালে এমডিকে মারধরের অভিযোগ, স্ট্যাম্প ও চেকে জোর করে স্বাক্ষর; মামলা

সংগৃহীত ছবি

বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মারধর করে কয়েকটি স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুল আজিজ (৬৮) বরিশাল নগরীর বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং কোম্পানির এমডি। গত ২৭ জুন সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমান যুবদলের সদস্য বলে অভিযোগ উঠলেও বরিশাল মহানগর যুবদল জানিয়েছে, তিনি তাদের কোনো পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ত নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আব্দুল আজিজের কার্যালয়ে প্রবেশ করে তাকে মাটিতে ফেলে মারধর করছেন এবং কয়েকটি কাগজে স্বাক্ষর করাচ্ছেন। পরে তারা ওই কাগজ হাতে নিয়ে ছবি তোলেন।

আব্দুল আজিজ অভিযোগ করেন, অভিযুক্তরা তার কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার পাশাপাশি ছয়টি স্ট্যাম্প ও কয়েকটি চেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।

ঘটনার পর তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মো. মোস্তাফিজুর রহমান, আবুল কালাম ও আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে বরিশাল মহানগর যুবদলের সভাপতি মাসুদ হাসান মামুন সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান যুবদলের কোনো পর্যায়ের নেতা বা সদস্য নন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ঘটনাটির ভিডিও পুলিশের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...