Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
2:45 pm

লিংক কপি করা হয়েছে!

অডিটের ভয় দেখিয়ে প্রতারণা, করদাতাদের জন্য এনবিআরের চার সতর্কবার্তা

অডিটের ভয় দেখিয়ে প্রতারণা, করদাতাদের জন্য এনবিআরের চার সতর্কবার্তা

সংগৃহীত ছবি

কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র-এমন অভিযোগে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়ে চার দফা নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি (ফাইল) অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে তারা।

এনবিআরের নির্দেশনাগুলো হলো—

১. লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়
কর নিরীক্ষা-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।

২. ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন করবেন না
কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ, ব্যক্তিগত ব্যাংক হিসাব বা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

৩. তথ্য যাচাই করুন
সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।

৪. প্রতারণার অভিযোগ জানিয়ে আইনি ব্যবস্থা নিন
কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ রাখতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে প্রতারকচক্রের ফাঁদে পা না দিয়ে নিজের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...