Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
11:26 am

লিংক কপি করা হয়েছে!

ঢাকার অলিগলিতে ভয়ংকর মাদকের থাবা, বাড়ছে নতুন হটস্পট

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার আবাসিক এলাকা থেকে শুরু করে অলিগলিতেও দ্রুত ছড়িয়ে পড়ছে মাদকের বিস্তার। ইয়াবার পাশাপাশি আইস, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, সিসা ও এলএসডির মতো বিভিন্ন মাদক এখন সহজেই পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও মাদক কারবারিরা অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নতুন কৌশলে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক কয়েকটি অভিযানে রাজধানী ও সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি সিসাসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময়ে টেকনাফ সীমান্তে বিজিবি ২ কেজি আইস ও একটি রাইফেল উদ্ধার করে। এর আগে শাহপরীর দ্বীপ এলাকায় প্রায় ২ লাখ ৯০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া পাকস্থলীর ভেতরে ইয়াবা বহনের সময় দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীতে এখন মাদক পরিবহনের কৌশলেও এসেছে পরিবর্তন। মোবাইল ফোনের ব্যাটারি, বিভিন্ন পণ্যের প্যাকেট এবং বিশেষভাবে তৈরি গোপন কন্টেইনার ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের আটটি অপরাধপ্রবণ অঞ্চলে বর্তমানে ২৪৭টি সক্রিয় মাদক স্পট রয়েছে। এসব এলাকার সঙ্গে অন্তত ২৩১ জন ডিলার এবং সাড়ে তিন হাজারের বেশি কারবারির সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। রাজধানীর চারপাশের শতাধিক রুট ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন ধরনের মাদক ঢাকায় প্রবেশ করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বাড্ডার মেরুল কাঁচাবাজার এলাকা এবং সায়েদাবাদের একটি রিকশা গ্যারেজকে নতুন মাদক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই এসব এলাকায় মাদক কেনাবেচা হলেও অনেক সময় কার্যকর ব্যবস্থা দেখা যায় না।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কারওয়ান বাজার থেকে নাখালপাড়া পর্যন্ত রেললাইন এলাকা এবং মিরপুরের বিহারি ক্যাম্প দীর্ঘদিন ধরেই রাজধানীর অন্যতম বড় মাদককেন্দ্র হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব এলাকায় সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, মাদক কারবারের নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। সীমান্ত এলাকায় প্রভাবশালী মহলের সহায়তা থাকায় চোরাচালান পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। তিনি আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, মাদক দেশের তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তার মতে, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আরও কার্যকর করা এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তবে শুধু অভিযান নয়, সীমান্তে কঠোর নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তুললেই দীর্ঘমেয়াদে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে তিনি মনে করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...