Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
11:57 am

লিংক কপি করা হয়েছে!

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ কথা জানিয়েছেন।

শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু একটি দেশের ইতিহাস নয়, এটি বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। সেই অভিজ্ঞতা ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের সঙ্গে আরও বেশি ভাগাভাগি করতে চায় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও আদর্শ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে আগ্রহী, তেমনি বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও আরও গভীরভাবে জানতে চায়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, উদ্ভাবন এবং বিভিন্ন সামাজিক মূল্যবোধ তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...