Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
10:23 am

লিংক কপি করা হয়েছে!

জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন জামিল সিদ্দিকী

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

জামিল সিদ্দিকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যবর্তী সময় থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হন। সে সময় অনেক আন্দোলনকারী বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে একটি কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী আহত হন। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে তরুণ আলেম প্রজন্মের প্রকাশিত শহীদদের তালিকায় অন্তত ৭৯ জন মাদ্রাসা শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কওমি শিক্ষার্থীদের অবদানও সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে। তাদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...