Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
11:12 am

লিংক কপি করা হয়েছে!

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল দেখে যা বললেন ট্রাম্প

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মানুষের প্রতিক্রিয়া দেখে তার আগের ধারণা বদলে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেছিলেন ইরানের মানুষ খামেনিকে পছন্দ করতেন না। কিন্তু জানাজায় লাখো মানুষের শোক ও উপস্থিতি দেখে তিনি বিস্মিত হয়েছেন।

ট্রাম্পের ভাষ্য, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি।”

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি নির্মূল করতে পারতেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, খামেনির দাফন ও জানাজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সময়ে দুই পক্ষ একে অপরের ওপর কোনো ধরনের হামলা চালাবে না বলেও তিনি দাবি করেন।

এর আগে রাজধানী তেহরানে আয়োজিত খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শোক প্রকাশের পাশাপাশি অনেকের কণ্ঠে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিশোধের আহ্বানও শোনা যায়।

জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ও জাতীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন। তাদের ভাষ্য, এই ঘটনাকে তারা দেশের জন্য গভীর ট্র্যাজেডি হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে এর জবাব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...