Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
10:35 am

লিংক কপি করা হয়েছে!

স্বাস্থ্য খাতে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে সমন্বয় ও জবাবদিহি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, কার্যকর সমন্বয় এবং জবাবদিহি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার সিলেটে আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন, বড় অবকাঠামো প্রকল্প এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকারের চলমান পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন। এজন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। এতে বক্তব্য দেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, সিলেট বিভাগের সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি খাতের উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে সন্ধ্যায় নগরের যতপুর এলাকায় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায়ও অংশ নেন বাণিজ্যমন্ত্রী। সেখানে স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...