Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
4:13 pm

লিংক কপি করা হয়েছে!

দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

সংগৃহীত ছবি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) সময়ে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ইউরোপে বিক্রি বাড়ার সুবাদে কোম্পানিটি ওয়াল স্ট্রিটের পূর্বাভাসও ছাড়িয়ে গেছে।

এপ্রিল থেকে জুন পর্যন্ত টেসলা মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করেছে, যা কোম্পানির ইতিহাসে দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ভিজিবল আলফার তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ৪ লাখ ২ হাজার ৭৭৬টি গাড়ি সরবরাহের। তবে একই সময়ে টেসলা উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি এবং সরবরাহ করেছে উৎপাদনের চেয়েও প্রায় ২৮ হাজার বেশি গাড়ি। এতে আগের প্রান্তিকে জমে থাকা মজুতও কমেছে।

চীনে মডেল ওয়াইয়ের উৎপাদন বৃদ্ধির ফলে সেখানে বিক্রি বেড়েছে। যদিও বিওয়াইডিসহ স্থানীয় নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা অব্যাহত রয়েছে।

এদিকে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক স্বয়ংচালিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। বর্তমানে প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ি ও এআই-এই দুই খাতকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হিসেবে দেখছে।

তবে রেকর্ড সরবরাহের তথ্য প্রকাশের পরও কোম্পানিটির শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় এমনটি হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইউরোপে চাহিদা বাড়া, জ্বালানির মূল্য বৃদ্ধি, সরকারি প্রণোদনা এবং করপোরেট বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির কারণে টেসলার বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রে কর-সুবিধা কমে যাওয়ায় সেখানে বিক্রির ওপর চাপ এখনো রয়েছে।

২০২৬ সালে টেসলা মূলধনি ব্যয়ে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো, ব্যাটারি উৎপাদন, সাইবারক্যাব এবং অপটিমাস হিউম্যানয়েড রোবট উন্নয়নে ব্যয় করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...