Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
1:54 pm

লিংক কপি করা হয়েছে!

এটিইউ ও সিটিটিসির নাম বদলে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার প্রস্তাব

এটিইউ ও সিটিটিসির নাম বদলে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার প্রস্তাব

সংগৃহীত ছবি

পুলিশের বিশেষায়িত দুই সন্ত্রাসবিরোধী ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাদের দায়িত্বের পরিধিও সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চেয়েছে। এছাড়া ৮ জুন ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে সিটিটিসির নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন জানান, পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করতে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাদের মূল নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব বহাল থাকবে।

প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের বিস্তার এবং দ্রুত তথ্যপ্রবাহের কারণে নিরাপত্তা ঝুঁকির ধরন বদলে গেছে। পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীগুলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তি, সাম্প্রদায়িক সহিংসতা ও তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার নতুন কৌশল গ্রহণ করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামোর প্রয়োজন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের মতে, নতুন নামে পরিচালিত হলে অতীতের বিতর্ক থেকে বেরিয়ে এসে জনআস্থা পুনর্গঠন এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও সহজ হবে। তারা আরও জানিয়েছে, এই নাম পরিবর্তন ও পুনর্গঠনের জন্য সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না।

তবে এ উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভেতরে কিছু উদ্বেগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বিশেষ উদ্দেশ্যে গঠিত সংস্থার ওপর অতিরিক্ত ও ভিন্নধর্মী দায়িত্ব চাপানো হলে জঙ্গিবাদ দমনসহ মূল কার্যক্রমের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...