Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
12:34 pm

লিংক কপি করা হয়েছে!

ছাত্রদলের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

ছাত্রদলের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কথিত ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’র বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার স্বাক্ষর জাল করে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে তার স্বাক্ষর জাল করে ফেসবুকে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটির একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।

তিনি জানান, তার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুকে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠনের দাবি করা হয়েছিল।

বিএনপির পক্ষ থেকে এ ধরনের ভুয়া তথ্য প্রচারে বিভ্রান্ত না হয়ে কেবল দলীয় অফিসিয়াল ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...