Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
12:16 pm

লিংক কপি করা হয়েছে!

বরিশালে মামলায় মৃত ৪ আ. লীগ নেতার নাম, শুরু সমালোচনা

বরিশালে মামলায় মৃত ৪ আ. লীগ নেতার নাম, শুরু সমালোচনা

সংগৃহীত ছবি

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ সড়ক অবরোধ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আসামির তালিকায় চারজন মৃত আওয়ামী লীগ নেতার নাম থাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মরজুক আব্দুল্লাহ। আদালত অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে থাকা চারজন মৃত ব্যক্তি হলেন-খন্দকার রেজাউর রহমান, এইচ এম হাফিজুর রশিদ শিবলী, আবুল ফারুক হুমায়ুন এবং আলী হাওলাদার। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন এবং তিন থেকে পাঁচ বছর আগে মারা গেছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১০ ও ১৬ জুন আসামিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সড়ক অবরোধ, মিছিল এবং ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ করেন। তবে পুলিশ জানিয়েছে, মামলায় উল্লেখিত তারিখে বরিশাল মহানগর এলাকায় এমন কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই।

এ বিষয়ে মামলার বাদী মরজুক আব্দুল্লাহ বলেন, “সবগুলো নাম আমি একা নির্বাচন করিনি। তাই ভুল হতেই পারে।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, মামলার বর্ণনা ও উল্লেখিত তারিখের ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৃত ব্যক্তিদের কোনো মামলায় আসামি করা হয়ে থাকলে সেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...