Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Bangladesh

প্রকাশিত : 2 July, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

জুলাইজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়, স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা

জুলাইজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়, স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা

সংগৃহীত ছবি

জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাইজুড়ে ভারী বর্ষণ, বজ্রঝড় এবং কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) প্রকাশিত তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। বিভাগটিতে প্রায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে, যেখানে সম্ভাব্য বৃষ্টিপাত ৩১১ মিলিমিটার

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১ থেকে ৩টি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গত জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, যেখানে ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়। একই মাসে ৪ জুন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস

পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...