বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২ পর্বের ম্যাচ। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় আয়োজকরা।
বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার অবনতির কারণে কিক অফ অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ভিড় করেন হাজারো সমর্থক।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে খেলোয়াড়রাও নির্ধারিত সময়ে মাঠে নেমে অনুশীলন শুরু করতে পারেননি। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেয়।
পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ম্যাচ শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিকতা শেষে খেলা শুরু হওয়ার সব প্রস্তুতি শেষ হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।