হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব শুধুমাত্র ইরানই পালন করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এ কাজে অন্য কোনো দেশের অংশগ্রহণের সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে তেহরান।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব একমাত্র ইরানের। তাই এ কার্যক্রমে অন্য কোনো দেশকে সম্পৃক্ত করার সুযোগ নেই।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে ম্যাক্রোঁ জানান, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
তবে ইরান বলছে, বিদ্যমান সমঝোতা অনুযায়ী এ দায়িত্ব অন্য কোনো দেশের নয় এবং বিষয়টি নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।