Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 June, 2026,
5:01 pm

লিংক কপি করা হয়েছে!

এনগেজড স্ট্যাটাসে নতুন গুঞ্জন, মুখ খুললেন নাজনীন নীহা

এনগেজড স্ট্যাটাসে নতুন গুঞ্জন, মুখ খুললেন নাজনীন নীহা

সংগৃহীত ছবি

অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও শুরু হয়েছে ব্যক্তিজীবন নিয়ে আলোচনা। তবে এবার গুঞ্জনের সূত্রপাত করেছেন তিনি নিজেই। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে বাগদানের খবর।

সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করেন, গোপনে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

1

স্ট্যাটাস পরিবর্তনের পর শুভেচ্ছা ও প্রশ্নে ভরে যায় তার মন্তব্যের ঘর। কেউ জানতে চান হবু জীবনসঙ্গীর পরিচয়, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তোলেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নীহা।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি পরিষ্কার করেন। নাজনীন নীহা বলেন, “আমি কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি ‘এনগেজড’। এর অর্থ হলো আমি এখন আর সিঙ্গেল নই, কারও সঙ্গে সম্পর্কে রয়েছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমি সবসময় নিজের অবস্থান থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে শুধু এটুকুই জানিয়েছি যে আমি সম্পর্কে আছি। উপযুক্ত সময়ে সেই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করব।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে অভিনেত্রী জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণামূলক পোস্ট, বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও আপাতত নিজের সঙ্গীর পরিচয় গোপনই রাখছেন নাজনীন নীহা। তার ভাষ্য, সঠিক সময় এলে সবকিছুই প্রকাশ করবেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...