Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 June, 2026,
5:40 pm

লিংক কপি করা হয়েছে!

হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

সংগৃহীত ছবি

টানা তিন দিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের পর আপাতত হামলা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

সংঘাত প্রশমিত করতে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মূল বিষয় হবে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া বিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের প্রথম ধাপে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার সময় উভয় দেশ নতুন কোনো সামরিক অভিযান থেকে বিরত থাকবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও নীতিগত সমঝোতা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে ইরান। ওই ঘটনার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করা হলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি উত্তেজনাপূর্ণ ফ্রন্টেও অভিযান অব্যাহত রয়েছে। ইসরাইল জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। সম্প্রতি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু হরমুজ প্রণালির পরিস্থিতিই নয়, লেবাননসহ সংশ্লিষ্ট সব সংঘাতেরও শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...