Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 28 June, 2026,
12:07 pm

লিংক কপি করা হয়েছে!

মামাতো বোনকে তুলে নিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ

মামাতো বোনকে তুলে নিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আপন মামাতো বোনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাকিব উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। মামলা করায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের ওপর হামলার অভিযোগও উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন রবিবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত সাকিব উদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী তার আপন মামাতো বোন।

স্থানীয় সূত্র ও এজাহার অনুসারে, ভুক্তভোগীর পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছে। গত ২ জুন তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ৫ জুন বিকেলে কিশোরী তার খালাতো বোনের সঙ্গে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সাকিব উদ্দিন তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পর কিশোরীকে অভিযুক্তের বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর বাবা জানান, স্থানীয়ভাবে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে গত ১২ জুন থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। ১৬ জুন অভিযুক্তের পরিবার ও বহিরাগতরা ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের কয়েকজনকে আহত করে। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...