চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা ঘোষ ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তিনি মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শারীরিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন। সে সময় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে যায় এবং হাত-পা নিস্তেজ অবস্থায় ছিল।
পরিস্থিতি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।