Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
3:41 pm

লিংক কপি করা হয়েছে!

উপজেলা পর্যন্ত পৌঁছাবে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে সমন্বিত একটি বিশেষ প্রকল্প চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধিতা নিরূপণ এবং তা কমিয়ে আনতে বিশেষ বরাদ্দ রাখার কথাও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে “সিএসএফ সেন্টার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের পিছিয়ে থাকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার নিশ্চিত করা যায়। এ লক্ষ্যেই সরকার স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি জানান, আগামী ৩০ জুন অনুমোদনের অপেক্ষায় থাকা জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য পৃথক অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য এবং কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যে প্রকল্পটি প্রস্তুত করেছে, তার আওতায় দেশের প্রতিটি উপজেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে। এতে শহর কিংবা দুর্গম গ্রামের কোনো প্রতিবন্ধী শিশুই সরকারি চিকিৎসাসেবার বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, শুধু চিকিৎসা নয়, শিক্ষা ক্ষেত্রেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমান সুযোগ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। সাধারণ বিদ্যালয়ে এসব শিক্ষার্থীর জন্য উপযোগী পরিবেশ তৈরি এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গ তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উদ্বোধন করা “শিশু স্বর্গ” কর্মসূচি বছরজুড়ে চালু থাকবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকেরা নিয়মিত এই কেন্দ্রে এসে শিশুদের চিকিৎসাসেবা দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...