Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
12:56 pm

লিংক কপি করা হয়েছে!

ইরানকে কড়া বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হামলা হলে মিলবে কঠিন জবাব

সংগৃহীত ছবি

ইরান আবারও সামরিক পদক্ষেপ নিলে তার জবাবে যুক্তরাষ্ট্র কঠোর শক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলার ঘটনার পর ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে। এরপরই ইরানের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং যুক্তরাষ্ট্র সেই চুক্তির শর্ত মেনে চলেছে। সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে তেহরানের কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিলেও নতুন করে সহিংসতার পথ বেছে নিলে তার জবাবও কঠোরভাবে দেওয়া হবে। তার ভাষায়, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা উত্তেজনা কমাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এদিকে হামলার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। তার সেই বক্তব্যের পর ভাইস প্রেসিডেন্টের কঠোর মন্তব্য ওয়াশিংটনের অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...