Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
12:37 pm

লিংক কপি করা হয়েছে!

হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা, কোনো আপস নয়: শামা ওবায়েদ

সংগৃহীত ছবি

স্বাস্থ্য খাতকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সহজ নয়। তবুও সরকার মানুষের চিকিৎসাসেবা উন্নত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

শামা ওবায়েদ বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। তাই এখানে বিদ্যমান অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতা দ্রুত দূর করতে হবে। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।

তিনি বলেন, কোনো রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ঢাকায় চলে গেলে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই প্রমাণ। এ ধরনের পরিস্থিতি বদলাতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...