Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
11:53 am

লিংক কপি করা হয়েছে!

রাজধানীতে আজ কোথায় কী, এক নজরে দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক কর্মসূচির কারণে কয়েকটি এলাকায় যানজট ও জনসমাগম তৈরি হয়। তাই বাসা থেকে বের হওয়ার আগে দিনের উল্লেখযোগ্য আয়োজনগুলো সম্পর্কে ধারণা থাকলে যাতায়াতে ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব।

শনিবার দিনের বিভিন্ন সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেগুলোর সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো।

সকাল ৯টা ১৫ মিনিট

কিডনি ফাউন্ডেশন বাংলাদেশে ‘লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সকাল ৯টা ৩০ মিনিট

হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সকাল ১০টা

তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাজেটের সুফল পেতে বাস্তবায়ন দক্ষতা’ বিষয়ে ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বেলা ১১টা

মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে ‘বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ডিসিসিআই এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন।

দুপুর ১২টা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ খাতের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বিকাল ৪টা

উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সময়ে রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে নির্বাচন পরবর্তী মূল্যায়ন, দল পুনর্গঠন ও সাংগঠনিক সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শূরার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কর্মসূচিকে কেন্দ্র করে যান চলাচলে সাময়িক চাপ সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজনীয় গন্তব্যে যাওয়ার আগে বিকল্প সড়ক ও সময় পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...