Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 June, 2026,
3:17 pm

লিংক কপি করা হয়েছে!

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, ভয়াবহ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় ৮২ লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিশেষ করে সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি জানান, মাদক কারবারিরা বর্তমানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র নেই। ফলে অভিযানের সময় তারা নানা ঝুঁকির মুখে পড়ছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু আইন প্রয়োগ নয়, বিদ্যমান মাদক আইনেও পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি সংসদ অধিবেশনেই সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হতে পারে।

তিনি আরও জানান, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। দেশের অন্যান্য জেলাতেও বিপুল সংখ্যক মামলা বছরের পর বছর ঝুলে আছে। এত বিপুল মামলার দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্রুত বিচার এবং জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। সরকারের লক্ষ্য হলো মাদকমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...