Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 June, 2026,
12:41 pm

লিংক কপি করা হয়েছে!

তারেক রহমানকে অভিনন্দন চীনের, সম্পর্ক আরও গভীর করার বার্তা

সংগৃহীত ছবি

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে লিউ হাইশিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।

আলোচনার এক পর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক চীন সফরের কথা স্মরণ করেন। বিশেষ করে ২০০১ সালের সফরের একটি স্মারক ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লিউ হাইশিং বলেন, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে বিদ্যমান যোগাযোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে। গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনসম্পৃক্ততা এবং জীবনমান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে চীন সবসময় সমর্থন দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণসহ নতুন উদ্যোগে সহায়তা প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে তিনি বিশ্বাস করেন।

বৈঠক শেষে লিউ হাইশিং আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

বৈঠকে বাংলাদেশের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং চীনে নিযুক্ত দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...