Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 24 June, 2026,
3:41 pm

লিংক কপি করা হয়েছে!

দালিয়ান অধ্যায় শেষ, গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বেইজিংয়ে যাচ্ছেন তারেক রহমান

সংগৃহীত ছবি

চীন সফরের অংশ হিসেবে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি দালিয়ান ত্যাগ করেন। এর আগে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারেরও সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের পরবর্তী ধাপে বেইজিংয়ে একাধিক কূটনৈতিক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...