Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
4:16 pm

লিংক কপি করা হয়েছে!

তারেক রহমানকে নিয়ে ‘মহাজাদু’ গান, ভিডিও প্রকাশ করল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। ভিডিওটির বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এর পটভূমিতে ব্যবহৃত জনপ্রিয় বাংলা গান ‘মহাজাদু’।

মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং বিপুল সংখ্যক দর্শক ভিডিওটি দেখেন।

প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, সৌজন্য সাক্ষাৎ, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওজুড়ে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়েছে।

ভিডিওর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

তিনি আরও জানান, আসিয়ান এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে, যাতে সংকট সমাধানে কার্যকর অগ্রগতি অর্জন করা যায়।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের কয়েক মাস পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার তিনি মালয়েশিয়া সফরে যান এবং সোমবার সফর শেষে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হন।

সফরকালে পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি জিয়া পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে জানান, যুবনেতা থাকাকালে তিনি তারেক রহমানের বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, সফর উপলক্ষে প্রকাশিত এই ভিডিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...