Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
4:38 pm

লিংক কপি করা হয়েছে!

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

সংগৃহীত ছবি

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে দেশের আরও পাঁচটি জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। বর্তমান নির্দেশনা অনুযায়ী তাদের মোতায়েন কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এদিকে প্রয়োজন দেখা দিলে দেশের অন্যান্য এলাকাতেও দ্রুত মোতায়েনের জন্য অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...