Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
11:52 am

লিংক কপি করা হয়েছে!

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবি, দুদকে ছাত্রদল নেতার আবেদন

সংগৃহীত ছবি

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাবের অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন এক ছাত্রদল নেতা।

সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এক ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে তাকে ৫০ কোটি টাকার ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে অভিযোগের পরও ঘুস প্রস্তাবকারীদের পরিচয়, সময় ও প্রক্রিয়া সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ বা তদন্ত হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের জন্য দুদকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আবেদনকারীর দাবি, আগে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে দুদকের মাধ্যমে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

দুদক কর্তৃপক্ষ এখন বিষয়টি পর্যালোচনা করবে কি না, সে দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...