Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
11:37 am

লিংক কপি করা হয়েছে!

৬ এলাকায় সেনাবাহিনীকে ৯ দিনের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

৬ এলাকায় সেনাবাহিনীকে ৯ দিনের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার সেনা কর্মকর্তারা আগামী ৯ দিন এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এই বিশেষ ক্ষমতা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্টগার্ডে প্রেষণে থাকা সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

তারা প্রয়োজনে অপরাধী গ্রেপ্তার, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, তল্লাশি অভিযান পরিচালনা এবং জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...