Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
5:51 pm

লিংক কপি করা হয়েছে!

শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদ জব্দ, আটক ৩

সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে একটি পিকআপ থেকে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আলমগীর (২৩)।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে সকালে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামার সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পিকআপের ভেতর থেকে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য এবং চালানের উৎস সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...