Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
11:32 am

লিংক কপি করা হয়েছে!

স্পেনের পর উরুগুয়েকেও রুখল কেপ ভার্দে, স্বপ্ন দেখছে নকআউটের

সংগৃহীত ছবি

বিশ্বকাপের অভিষেক আসরেই আলো ছড়াচ্ছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে চমক দেখানোর পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও দারুণ লড়াই করে ২-২ গোলের ড্র করেছে দলটি। ফলে শেষ ম্যাচের আগে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল আফ্রিকার দেশটি।

হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে পিছিয়ে ছিল না কেপ ভার্দেও।

ম্যাচের ২১তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন কেভিন পিনা। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট জালে জড়ালে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম গোলের দেখা পায় কেপ ভার্দে। একই সঙ্গে চলতি আসরে এটি ছিল সরাসরি ফ্রি কিক থেকে হওয়া দ্বিতীয় গোল।

গোল হজমের পর চাপ বাড়াতে থাকে উরুগুয়ে। প্রথমার্ধের ৪৪তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে লাতিন আমেরিকার দলটি। এরপর যোগ করা সময়ে আগুস্তিন কানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে কেপ ভার্দে। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতাসূচক গোল করেন হেলিও ভারেলা।

ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান ভারেলা। সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে ম্যাচে ফেরান তিনি। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।

এরপর উরুগুয়ে কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ দিকে রদ্রিগো বেন্তানকুরের জোরালো শটও প্রতিহত করে কেপ ভার্দের রক্ষণভাগ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচ শেষে গ্রুপ এইচে স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ সমান ২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সৌদি আরবের ঝুলিতে আছে ১ পয়েন্ট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে জয় পেলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে এলে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন ইতিহাস গড়তে পারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...