Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
11:59 am

লিংক কপি করা হয়েছে!

কাতারে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল দোহা; আহত অন্তত ৫৪

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা সম্ভাব্য হামলার ঘটনা বলে মনে করেছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম শুরু করে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজদের খুঁজে বের করতে বিশেষ উদ্ধারকারী দল কাজ করছে।

কর্তৃপক্ষের দাবি, বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনাস্থলের বাইরে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি।

উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...