Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
5:45 pm

লিংক কপি করা হয়েছে!

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

সংগৃহীত ছবি

কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

স্থানীয় সূত্র জানায়, ছয়জন প্রবাসী একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো একটি হাসপাতালের মর্গে স্থানান্তর করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গাছবাড়ি গ্রামের পরিবেশ।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...