Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
5:35 pm

লিংক কপি করা হয়েছে!

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপ নায়ক, জার্মানিকে জেতালেন উন্দাভ

সংগৃহীত ছবি

টানা দুই বিশ্বকাপে হতাশার পর এবার নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। আর সেই সাফল্যের অন্যতম নায়ক হয়ে উঠেছেন ডেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটি গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই ফরোয়ার্ড।

তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। একসময় ফুটবল ক্যারিয়ার চালিয়ে যেতে ভোর ৪টায় ঘুম থেকে উঠে কারখানায় কাজ করতে হতো তাকে। দিনের বড় একটি সময় কাটত শ্রমিক হিসেবে, এরপর ছুটতেন অনুশীলনে।

বিশ্বকাপ শুরুর আগে পর্যন্তও জার্মান দলে তার জায়গা নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনকি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমানের সঙ্গে মন্তব্য নিয়ে ছোটখাটো বিতর্কেও জড়িয়েছিলেন তিনি।

এক ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করার পর উন্দাভ বলেছিলেন, তিনি শুরুর একাদশে খেলার যোগ্য। পরে কোচ নাগেলসমান সংবাদমাধ্যমকে জানান, শুরু থেকে খেললে হয়তো সেই গোলটি পাওয়া যেত না।

তবে মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিয়েছেন উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোচও তার প্রশংসা করেছেন। নাগেলসমান জানিয়েছেন, উন্দাভকে শুরুর একাদশে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

উন্দাভের ফুটবল জীবন শুরু থেকেই সহজ ছিল না। মাত্র ১৪ বছর বয়সে জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেন তাকে জানিয়ে দেয়, তার শারীরিক গঠন পেশাদার ফুটবলের জন্য যথেষ্ট নয়। সেই প্রত্যাখ্যান বড় ধাক্কা হয়ে এসেছিল তার জীবনে।

তবে হাল ছাড়েননি তিনি। ১৭ বছর বয়সে পরিবার ছেড়ে চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে যোগ দেন। সেখানে খেলেও খুব বেশি আয় হতো না। সপ্তাহে অল্প কিছু পারিশ্রমিক পেতেন, যা দিয়ে জীবন চালানো সম্ভব ছিল না।

ফলে জীবিকার তাগিদে কারখানায় কাজ শুরু করেন উন্দাভ। দিনের শুরু হতো ভোরে, এরপর দীর্ঘ সময় কাজ শেষে অনুশীলনে অংশ নিতেন। কঠিন সেই সময়ই তাকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেঁচে থাকার জন্যই তাকে কারখানার চাকরি করতে হয়েছিল। শুধু ফুটবল থেকে পাওয়া আয়ে জীবন চালানো সম্ভব ছিল না।

২০২০ সালে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট জিলোয়াজে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। এরপর ধাপে ধাপে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান তৈরি করেন।

আজ সেই সংগ্রামী ফুটবলারই বিশ্বকাপের মঞ্চে জার্মানির অন্যতম ভরসা। কারখানার শ্রমিক থেকে জাতীয় দলের নায়ক হয়ে ওঠা উন্দাভের গল্প এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে ফুটবল বিশ্বের কাছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...