Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
4:51 pm

লিংক কপি করা হয়েছে!

মালয়েশিয়া শ্রমিক কেলেঙ্কারি মামলায় মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় প্রায় ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।

দুদকের অভিযোগে বলা হয়, আসামি ও সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন। এই প্রক্রিয়ায় রিক্রুটেড শ্রমিকদের কাছ থেকে ধাপে ধাপে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এই অর্থ বিভিন্ন ধাপে স্থানান্তর, রূপান্তর ও লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ২২ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...