Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 21 June, 2026,
3:37 pm

লিংক কপি করা হয়েছে!

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর, ফিরছেন রাফিনিয়া

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর, ফিরছেন রাফিনিয়া

সংগৃহীত ছবি

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল শিবির। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও উইঙ্গার রাফিনিয়ার অবস্থা নিয়ে এখন বড় কোনো শঙ্কা নেই বলে জানা গেছে।

হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর পেছনের অংশে ব্যথা অনুভব করেন রাফিনিয়া। প্রথমার্ধেই তিনি অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, যা ব্রাজিল দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থা জানতে মেডিকেল পরীক্ষা করা হয়। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করেনি, তবে প্রাথমিক মূল্যায়নে পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানা গেছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গাজেতা এস্পোর্তিভার তথ্য অনুযায়ী, রাফিনিয়াকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার মতো গুরুতর কিছু হয়নি বলেই ধারণা করা হচ্ছে। ফলে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আসছে না।

চোটের ইতিহাস বিবেচনায় বিষয়টি নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও এবার পরিস্থিতি তুলনামূলক ভালো বলেই মনে করছেন দলটির চিকিৎসকরা। মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতেও দেখা গেছে, যা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত মার্চের আন্তর্জাতিক বিরতিতেও একই ধরনের উরুর চোটে ভুগেছিলেন এই ২৯ বছর বয়সী উইঙ্গার। গত মৌসুমেও একাধিকবার একই জায়গায় ইনজুরির সমস্যায় পড়েন তিনি।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ধাপে রাফিনিয়ার ফিটনেস ব্রাজিলের জন্য বড় একটি ফ্যাক্টর। কারণ টুর্নামেন্ট শুরুর পর নতুন খেলোয়াড় দলে যুক্ত করার সুযোগ না থাকায় বিদ্যমান স্কোয়াড নিয়েই খেলতে হবে সেলেসাওদের।

এ অবস্থায় স্কটল্যান্ড ম্যাচের আগে রাফিনিয়াকে পুরোপুরি ফিট করে তুলতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ব্রাজিল মেডিকেল টিম।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...