Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
2:40 pm

লিংক কপি করা হয়েছে!

এআই বিকৃত ছবি ছড়ানোয় বড় অভিযান, গ্রেফতার ৩

এআই বিকৃত ছবি ছড়ানোয় বড় অভিযান, গ্রেফতার ৩

সংগৃহীত ছবি

ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও তৈরি এবং অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অনুমতি ছাড়া অভিনেত্রীর ভুয়া ও আপত্তিকর ভিজ্যুয়াল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এসব কনটেন্ট নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে সাইবার ক্রাইম ইউনিট এবং পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগলকোট জেলার রবিকুমার (২৪), শিবমোগার চন্দ্রকান্ত (৩৩) এবং বেঙ্গালুরুর রঞ্জিত (২৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা দিয়ে এআই-ভিত্তিক কনটেন্ট তৈরি ও প্রচার করা হতো বলে ধারণা করছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত মাসে রুক্মিণী বসন্তের নামে এআই-জেনারেটেড কিছু আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে তিনি প্রকাশ্যে জানান, এসব কনটেন্ট সম্পূর্ণ ভুয়া এবং তার অনুমতি ছাড়া তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তার নাম ব্যবহার করে তৈরি এসব ভিজ্যুয়াল তার ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

বর্তমানে রুক্মিণী বসন্ত দক্ষিণ ভারতের একাধিক বড় প্রজেক্টে কাজ করছেন। তার আসন্ন চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘টক্সিক’, ‘ড্রাগন’ এবং ‘ডি৫৬’।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...