Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
10:33 am

লিংক কপি করা হয়েছে!

১৫ সেভে বিশ্বকাপে ইতিহাস, নায়ক কুরাসাওর গোলরক্ষক

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে অবিশ্বাস্য এক গোলরক্ষকসুলভ পারফরম্যান্স উপহার দিয়েছেন কুরাসাওর অভিজ্ঞ গোলরক্ষক এলয় রুম। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে তিনি একাই ঠেকিয়ে দিয়েছেন ১৫টি অন-টার্গেট শট। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

শনিবারের এই ড্র শুধু রেকর্ডই এনে দেয়নি, কুরাসাওকে দিয়েছে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্টও।

৩৭ বছর বয়সী রুম শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। ইকুয়েডর একের পর এক আক্রমণ চালালেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান এই গোলরক্ষক। তার অসাধারণ সব সেভে হতাশ হতে হয় দক্ষিণ আমেরিকার দলটিকে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে সেভের হিসাব সংরক্ষণ শুরু হওয়ার পর কোনো ম্যাচে এটি সর্বোচ্চ সেভের যৌথ রেকর্ড। এর আগে ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড ১৫টি সেভ করেছিলেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রুম।

তবে রুমের অর্জনকে আরও বিশেষ করে তুলেছে একটি বিষয়। কারণ তিনি শুধু ১৫টি সেভই করেননি, ম্যাচে ক্লিন শিটও ধরে রেখেছেন। বিশ্বকাপের ইতিহাসে এত সেভ করার পরও গোল না খাওয়ার নজির এর আগে দেখা যায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে মায়ামি এফসির হয়ে খেলেন রুম। এর আগে মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর জার্সিতে শিরোপাও জিতেছেন তিনি। এবার বিশ্বকাপের মঞ্চে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় লিখলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

অন্যদিকে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও হতাশ হতে হয়েছে ইকুয়েডরকে। দলটি ১৫টি অন-টার্গেট শট নেয়, যা ১৯৬৬ সালের পর গোল করতে ব্যর্থ কোনো দলের সর্বোচ্চ অন-টার্গেট শটের অন্যতম রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

শেষ পর্যন্ত এলয় রুমের অতিমানবীয় পারফরম্যান্সেই মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কুরাসাও।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...