Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
1:45 pm

লিংক কপি করা হয়েছে!

সুইজারল্যান্ডে গুরুত্বপূর্ণ আলোচনায় যাচ্ছেন শাহবাজ শরিফ ও আসিম মুনির

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, এই গুরুত্বপূর্ণ আলোচনায় পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধান এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

এতে আরও জানানো হয়, আলোচনায় কাতারও অংশ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সমঝোতাগুলোর বাস্তবায়ন এবং অগ্রগতিতে সহায়তা অব্যাহত রাখবে পাকিস্তান।

এদিকে একই বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। স্থানীয় সময় রোববার তিনি ওয়াশিংটন থেকে রওনা দেন।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনায় অগ্রগতি আশা করা হচ্ছে। তার মতে, লেবাননে সাম্প্রতিক সময়ে সহিংসতা কিছুটা কমেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

এই বৈঠককে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...