Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 June, 2026,
5:03 pm

লিংক কপি করা হয়েছে!

অবশেষে ফিরছেন নেইমার, স্কটল্যান্ড ম্যাচে বড় সুখবর ব্রাজিলের

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষ করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের পর এবার আরও বড় সুখবর পেয়েছে সেলেসাওরা। দীর্ঘ অপেক্ষার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন দলের তারকা ফুটবলার নেইমার।

চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে মাঠের বাইরে ছিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ফলে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে তাকে দেখা যায়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় তার ফেরার পথ এখন প্রায় নিশ্চিত।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, আগামীকাল এককভাবে অনুশীলন করবেন নেইমার। এরপর সোমবার থেকে দলের মূল অনুশীলনে যোগ দেবেন তিনি।

আনচেলত্তি বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

গত ১৭ মে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের পেশিতে গ্রেড টু ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। সেই চোট পুরোপুরি না সারলেও ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি।

ব্রাজিলের মেডিকেল দল শুরু থেকেই তার পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। অবশেষে সেই প্রচেষ্টার ফল মিলতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। বিশেষ করে নকআউট পর্বের লড়াই সামনে রেখে অভিজ্ঞ এই তারকার ফেরা দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সমর্থকরা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুধু ব্রাজিলের জন্য নয়, নেইমারের জন্যও হতে যাচ্ছে বিশেষ এক উপলক্ষ। দীর্ঘদিন পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে সেলেসাওদের অন্যতম বড় তারকাকে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...