Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 June, 2026,
3:17 pm

লিংক কপি করা হয়েছে!

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো অবস্থান বাংলাদেশের

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো অবস্থান বাংলাদেশের

সংগৃহীত ছবি

জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে আগ্রহী।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। ঢাকায় পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী ও টেকসই সমাধানও সেখানেই নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, প্রায় এক দশক ধরে মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘায়িত এই অবস্থার কারণে দেশটির সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা খাতে চাপ বাড়ছে।

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী এবং জাতীয় সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তাই সংকটের দ্রুত সমাধান এখন জরুরি হয়ে পড়েছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীদারদের কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায় এবং প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।

এছাড়া তিনি সংকটের মূল কারণ নিরসন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...